ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের পর জাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার মিষ্টি বিতরণ

২১ আগস্ট ২০২৫, ০১:৫৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
জাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ

জাবি গণতান্ত্রিক ছাত্র সংসদ © টিডিসি ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের  যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন পদত্যাগ করে অনুসারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। বুধবার (২০ আগস্ট) রাত ১১ টার দিকে তিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি মো. নাজমুল ইসলাম। যুগ্ম আহবায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। আগামীকাল পদত্যাগের কারণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। আগামীকাল সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানান।

একাধিক সূত্রে জানা গেছে, আগামীকাল জাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন৷ নির্বাচনকে ঘিরে বাগছাসের প্যানেল থেকে সহ-সম্পাদক (এজিএস) পদ নিয়ে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেছেন তিনি।

এই পদে তিনিসহ জিয়াউদ্দিন আয়ান, কাউসার আলম আরমান ও আহসান লাবিব মনোনয়ন প্রত্যাশী৷ কিন্তু আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সভায় জিয়া উদ্দিন আয়ানকে এজিএস হিসেবে মনোনীত করায় তিনি পদত্যাগ করেছেন বলে সূত্র জানায়।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬