জুলাই শহিদদের স্মরণে ডিআইইউয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বৃক্ষরোপণ

২০ জুলাই ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও পুরাতন ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও পুরাতন ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও পুরাতন ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জামশেদুর রহমান, জুলাই যোদ্ধাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই আমাদের জন্য শুধুই একটি ক্যালেন্ডারের মাস নয়, বরং এটি সাহস, প্রতিবাদ এবং গণজাগরণের প্রতীক। আজকের এই বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে। একটি গাছ যেমন প্রাণ দেয়, তেমনি একটি প্রতিবাদ তৈরি করে নতুন জীবনের বীজ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজেদুর রহমান বলেন, ‘যারা রক্ত দিয়ে এই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যেন কেবল মঞ্চে বক্তৃতায় সীমাবদ্ধ না থাকে। আজকের এই বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিকতা নয় এটি এক জীবন্ত স্মারক যে গাছগুলো আগামী প্রজন্মকে শেখাবে সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস।’

একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬