গোপালগঞ্জের ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি

১৬ জুলাই ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৮:৩৬ AM
ছাত্রশিবিরের লোগো

ছাত্রশিবিরের লোগো © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (১৬ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ সংক্রান্ত বিবৃতি প্রদান করেন।

বিবৃতি বলা হয়, গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট চক্রের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পরও গণহত্যাকারী দলের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে মরিয়া হয়ে উঠেছে। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ মিছিলের ওপর পরিকল্পিত হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ—কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। অত্যন্ত উদ্বেগজনক হলো, স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এ থেকেই স্পষ্ট হয়, এখনো প্রশাসনের একটি অংশ ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রতি আনুগত্যশীল হয়ে কাজ করছে। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বিগত সময়ের গণহত্যা, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিচার না হওয়ায় দুষ্কৃতিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু বাংলাদেশের মানুষ আর কখনোই ফ্যাসিবাদের পুনরুত্থান দেখতে চায় না। আইনের শাসন ও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাসীদের রুখে দিতে হবে।”

নেতৃবৃন্দ গোপালগঞ্জের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন। সেই সঙ্গে ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত গোপালগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে তাঁদের অবিলম্বে প্রত্যাহার এবং নতুন প্রশাসন নিয়োগের দাবি জানান। 

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9