জুলাই ঘোষণার প্রশ্নে লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না: শিবির সভাপতি

০৪ জুলাই ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১২:১৮ AM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © টিডিসি সম্পাদিত

জুলাই ঘোষণার প্রশ্নে লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। আজ শুক্রবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র কখন হবে? আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কখন হবে?। তখন লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।’

তিনি আরও লেখেন, ‘আমাদের স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মুল্য কি আপনাদের কাছে নেই? লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।’

জাহিদুল ইসলাম ফেসবুকে লেখেন, ‘প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত ২ জন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন, জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?।

আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দিবেন। অন্যথায় শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ।’

পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬