ঢাবিতে ছাত্রদল নেতার উদ‍্যোগে এআই ও রোবোটিকস সেমিনার

০২ জুলাই ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
ঢাবিতে আয়োজন করা হচ্ছে এআই ও রোবোটিকস সেমিনার

ঢাবিতে আয়োজন করা হচ্ছে এআই ও রোবোটিকস সেমিনার © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবার্ষিকী এবং জুলাই অভ্যুত্থান উপলক্ষে এআই ও রেবোটিকসের ওপর সেমিনারের আয়োজন করছে কমল মেডিএইড, ঢাবি। বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ সেশন ও পূর্ববর্তী ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের জন্য এ সেমিনারের আয়োজন করা হচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ঢাবি ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের উদ‍্যোগে সেমিনারটি আগামী ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 

আয়োজকরা জানিয়েছেন, সেমিনারে বক্তা হিসেবে থাকবেন দেশের খ্যাতনামা এআই ও রোবট প্রকৌশলীরা। এতে ১০টির বেশি রোবট প্রদর্শন করা হবে। অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে। 

এ বিষয়ে ছাত্রদল নেতা তানভীর বারী হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের গবেষণা নির্ভর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এ সেমিনারটি ভূমিকা রাখবে। সেমিনারটি পরিচালনা করবেন দেশের বিখ্যাত এআই ও রোবট প্রকৌশলীরা, যারা বয়সে ছোট হলেও দেশের সুনাম ও সম্মান রক্ষা করে চলছে। এ সেমিনারে ১০টির অধিক রোবট প্রদর্শিত হবে। 

উল্লেখ্য, কমল মেডিএইড,ঢাবি ইতোমধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব কাজের জন্য সুনাম কুড়িয়েছে। নারী স্বাস্থ্য সুরক্ষায় ভেন্ডিং মেয়ের প্রতিস্থাপন, পরিবেশ রক্ষায় পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষায় ছেলেদের ১৩টি হলসমূহের মাঝে আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কলাভবন সংলগ্ন বটতলায় ও রোকেয়া হল অভ্যন্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঈদে হলে অবস্থানরত শিক্ষার্থীদের খাবার ব্যবস্থা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন সময়ে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9