এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে সরকারি মহসীন ডিগ্রি কলেজ ছাত্রদলের স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ

২৬ জুন ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ

ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরীক্ষার্থীদের মধ্যে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, কলম এবং মাস্ক বিতরণ করা হয়। একই সঙ্গে, পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের মাঝেও খাবার স্যালাইন, পানি ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক মাছুদ পারভেজ টোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফেরদাউস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিদ আহমেদ আকাশ, সহ-সভাপতি আবু সাঈদ, তামিম হাসান, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতারা জানান, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রসমাজের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।

 

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950