ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশের অভিযোগে পদবঞ্চিতদের মানববন্ধন

২২ জুন ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৭:১৭ PM
পদবঞ্চিতদের মানববন্ধন

পদবঞ্চিতদের মানববন্ধন © সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিতরা। 

শনিবার (২১ জুন) কালিগঞ্জ প্রেসক্লাবে সরকারি কলেজ সহ কালিগঞ্জ উপজেলা ছাত্রদল পরিবারের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাফায়াল মোড়ল।

তিনি বলেন, সম্প্রতি খুলনা বিভাগীয় টিম অগণতান্ত্রিকভাবে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে। যেখানে প্রকৃত ছাত্রদল কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। 

তিনি আরও বলেন, এটি শুধু সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র লঙ্ঘনই নয় বরং মাঠ পর্যায়ে ছাত্রদলের ত্যাগী ও পরিচিত নেতাকর্মীদের চরম অপমান। এই ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কমিটি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ শাখার বিক্ষুব্ধ ছাত্রদল পরিবারের তৈয়েবুর রহমান, হুমায়ুন কবির, শাকিব প্রমুখ।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬