দুই ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতা-কর্মীরা, যান চলাচল শুরু

২০ মে ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:১৮ PM
যান চলাচল শুরু

যান চলাচল শুরু © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে রাজধানী ঢাকার অবরোধ করা শাহবাগ মোড় ত্যাগ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা শাহবাগ অবরোধ করেন এবং সাড়ে ৫টার দিকে শাহবাগ ত্যাগ করেন। এতে করে দুই ঘণ্টা পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত কর্মমসূচি অনুযায়ী এ মোড় অবরোধ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে একই দাবিতে গত রবিবার (১৮ মে) বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর এই মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে দুই ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তারা। এ সময় তাদের 'বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' প্রভৃতি স্লোগান দেখা গেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৪ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬