‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ’—দেয়ালে লিখে হুমকি দিল দুষ্কৃতকারীরা

১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
দেওয়ালে লেখা হুমকি

দেওয়ালে লেখা হুমকি © টিডিসি ফটো

রাজশাহীর চারঘাট উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফা-আরদ্বীন সরকার অরণ্যকে অভিনব কায়দায় হত্যার হুমকি দিয়েছে দুষ্কৃতকারী। রবিবর (১২ জানুয়ারি) রাতে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে তার নিজ বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শিরোনামে লিখে হুমকি দেয় দুষ্কৃতকারীরা। এতে তার পরিবারে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত হয়ে অরণ্য সরকার নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন চারঘাট মডেল থানায়।

ভুক্তভোগী অরণ্য সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন জুলাই বিপ্লব ঘোষণা পত্রের পক্ষে জনমত তৈরিতে গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করছি। এই কার্যক্রম ব্যাহত করার জন্যিই এভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে। তাই জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় ও নিরাপত্তার জন্য মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। 

চরঘাট মডেল থানার অফিসার ইনচার্জ  আফজাল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ বিষয়ে অরণ্য সরকার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনা পরিদর্শন করেছে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন।

পরিবারের সদস্যরা জানান, অরণ্য সরকার রাজশাহী সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইন্সটিটিউট রাজশাহীর ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টাল এর তৃতীয় বর্ষের ছাত্র। অরণ্য শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ৭ জুলাই থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় গত ১৮ জুলাই চারঘাট পল্লি বিদ্যুৎ মোড়ে আন্দোলনরত অবস্থায় গ্রেফতার করে টর্চাল সেলে নিয়ে নির্যাতনের ফলে তার বৃদ্ধা আঙ্গুল ও হাটুর হাড় ভেঙ্গে ফেলে যা এখনও চিকিৎসাধীন রয়েছে বলে জানান তারা।

বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্…
  • ১১ জুন ২০২৬
কাল বাজেটের প্রতিক্রিয়া জানাবে জামায়াত, সন্ধ্যায় মিছিলের ঘো…
  • ১১ জুন ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
  • ১১ জুন ২০২৬
২০৩০ সালের মধ্যে এমবিবিএস বিডিএসের কারিকুলাম আধুনিকায়নের প্…
  • ১১ জুন ২০২৬
ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবিলা ৫২১ কোটি টাকার সরঞ্জাম…
  • ১১ জুন ২০২৬
৩৩ কোটি টাকার ম্যাটস ভবন পড়ে আছে অচল, চালু হয়নি একাডেমিক কা…
  • ১১ জুন ২০২৬
×