ঢাকার কলেজে কলেজে ‘ককটেল বিস্ফোরণ’, তদন্ত করবে ছাত্রদল

২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
লোগো

লোগো © ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন ইউনিট, বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে একাধিকবার ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করতে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রোববার (২৯ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ঢাকাস্থ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রদলের নাম ব্যবহার করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা অবলোকন করছে। ঘটনার সত্যতা যাচাই ও যাচাইপূর্বক সাংগঠনিক ব্যবস্থা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াকে আহবায়ক এবং সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল, মনজুরুল আলম রিয়াদ ও রিয়াদ উর রহমানকে সদস্য করে ৫ (পাঁচ ) সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ঘটনা তদন্ত করে কমিটিকে আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬