ঢাবিতে গভীর রাতে শীতার্তদের কম্বল দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

২৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
ঢাবিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

ঢাবিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে সংগঠনের একদল নেতা-কর্মী এ কার্যক্রম পরিচালনা করেন।

ক্যাম্পাসে এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী হলের ক্যান্টিন কর্মচারী, হলের স্টাফ, ক্যাম্পাসের বিভিন্ন দোকানের কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, আব্দুল জলিল আমিনুল, তথ্য  ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, তথ্য  ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন: ঢাবিতে আবাসন সংকট, ফের আন্দোলনে নামছেন নারী শিক্ষার্থীরা

ছাত্রদলের নেতারা জানান, শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার লক্ষ্যে তারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬