প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি নিয়ে যা বললেন সারজিস

২৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বতর্মান সময়ে আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে ও শিক্ষার মান বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল ১৩ গ্রেড থেকে ১০ম গ্রেডে আনা উচিত।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিটিউক্যালসের এর সহযোগিতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১২’শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র হিসেবে হুডি উপহার দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বতর্মানের আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে চাই। বর্তমানে বাংলাদেশের মূল্য স্থিতির অবস্থা, একজন সন্তানকে পড়াশোনা করার যে খরচ। সেখানে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের যে গ্রেড তা ১০ম গ্রেডে আনা উচিত। কারণ আমরা যদি শিক্ষকদের সেই সাপোর্ট বা সম্মানটা না দেই খুব স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বা দায়বদ্ধতা, সেটা তারা সেভাবে খুঁজে পাবে না। এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে। তো দুইদিনকে মনোযোগ দিয়ে খুব স্বাভাবিক ভাবে আমাদের শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত অগ্রগতি সেটা আমরা দেখতে পাবো না। আমরা যেমন শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো, তেমনা আমাদের অবকাঠামোর দিকে লক্ষ রাখতে হবে। আমাদের সম্মানিত শিক্ষক যারা রয়েছে তাদের দিকেও লক্ষ রাখতে হবে।

অনুষ্ঠানে আজিজনগর ব্রাইড স্টার পাঠাগারের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, ডিরেক্টর মোহাম্মদ মণ্জু মোল্লা, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রণ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন দলের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সেনেসি
  • ১২ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: ইতিহাসের পাতায় মেক্সিকোর কিনিয়ো…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ১৯ জেলায়
  • ১২ জুন ২০২৬
ফিফা থেকে বড় সুসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১২ জুন ২০২৬
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের
  • ১২ জুন ২০২৬
×