আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাড়িতে গেলেন জামায়াত আমির 

২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাড়িতে ডা. শফিকুর রহমান

আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাড়িতে ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ তিন মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সিএমএইচে ইন্তেকাল করেন তিনি। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড় আঁচড়া গ্রামে শহীদের বাড়িতে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ আব্দুল্লাহর মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন। তাদেরকে সান্ত্বনা দেন এবং খোঁজ-খবর নেন। পরে নানা-নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আব্দুল্লাহর কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। 

এর আগে তিনি যশোর টাউন হল ময়দানে জামায়াতে ইসলামীর এক দলীয় অনুষ্ঠানে যোগ দেন ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

এ সময় জামায়াত আমির বলেন, আব্দুল্লাহ এলাকার গৌরব। তার কারণে আজ আমাদের এখানে আসা। আব্দুল্লাহ শহীদ না হলে আদৌও এখানে আসার সৌভাগ্য হতো কিনা আমি জানি না। শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।

তিনি আরও বলেন, সে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত। আমি আশা করি সারাদেশ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা শাখার আমির গোলাম রসুল, শার্শা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসল ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
চার সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
close