কমিটি বাতিলের দাবিতে তারেক রহমান বরাবর জবি ছাত্রদলের স্মারকলিপি

২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান © সংগৃহীত

ছাত্রদলের সদ্য প্রকাশিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটির দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৩-১৪ সেশনের পদবঞ্চিত নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিংয়ের কাছে এ স্মারকলিপি প্রদান করেন তারা। 

স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে আমাদের পথচলা শুরু হয়। ২০১৪ সালে ৫ জানুয়ারি একতরফা ভোটার বিহীন নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক কঠিন পরিস্থিতিতে আমরা রাজপথে জীবন বাজি রেখে সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছি, যা বর্তমান সময়েও চলমান। 

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, গত কমিটিতে আমাদের যোগ্যতার মূল্যায়ন হলেও, বৈষম্যহীন বাংলাদেশে নবগঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ২০১৩-১৪ সেশনকে পদবঞ্চিত করে বৈষম্যমূলক কমিটি প্রকাশ করা হয়। যদিও এই কমিটিতে ২০০৮-৯ সেশন থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত অর্ন্তভুক্ত করা হয়েছে। আমরা মনে করি আহ্বায়ক কমিটিতে (২০১৩-১৪ সেশন) সংযুক্তি না করে আমাদেরকে ছাত্র রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার জন্য এই কমিটি গঠন করা হয়।

এসময় বৈষম্যমূলক আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ২০১৩-১৪ সেশন সহ পদবঞ্চিতদের যথাযথ মূল্যায়ন করে অতি দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান তারা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬