সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, সন্দেহ শিবিরের

২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
ছাত্রশিবির

ছাত্রশিবির © লোগো

প্রশাসনের প্রাণকেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা স্বাভাবিক নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে বলে সন্দেহ প্রকাশ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান তারা। 

বিবৃতি বলা হয়েছে, ‘দেশের প্রধান সরকারি দপ্তরগুলোর সমন্বয়স্থল সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। সচিবালয়, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এটি সাধারণত সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকার কথা।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘দেশে গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ১৬ বছরের স্বৈরাচারী শাসনব্যবস্থা পতিত হওয়ার পর থেকে, পতিত শাসকগোষ্ঠী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা ও দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে।’

‘এখন এই দুর্নীতির দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হতে না হতেই সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি এটি স্বাভাবিক কোনো ঘটনা, তা খতিয়ে দেখা জরুরি।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে দ্রুততম সময়ে একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হয়। যদি এটি কোনো পরিকল্পিত ঘটনা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা বা সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার’।

বিবৃতি সর্বশেষে বলা হয়েছে, ‘অগ্নিনির্বাপণের সময় ট্রাক চাপায় এক ফায়ারফাইটার প্রাণ হারিয়েছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। দেশের জন্য তাঁর এই আত্মত্যাগ ও সাহসিকতার জন্য জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে।’

এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে সচিবালয়ের ৭ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬