শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাত এড়াতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বৈষম্যবিরোধীর

২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও কবি নজরুল কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ আনার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (২৫ ডিসেম্বর) সংগঠনটির বার্তাপ্রেরক জাহিদ আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও কবি নজরুল কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল থেকে তুমুল অস্থিরতা বিরাজ করছে। ইতোমধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি শো-ডাউনে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ছে। একই ঘটনার সূত্র ধরে এই কলেজগুলোর আশেপাশের এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে কলেজগুলোর শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে কলেজগুলোতে ফ্যাসিবাদী আমলের মতো পুনরায় সংঘাতময় পরিস্থিতি দেখে ভীত হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।’ 

এতে আরও বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার নিরবচ্ছিন্ন পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের স্বাধীন চলাফেরায় বাধা প্রদানের বিপক্ষে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে কোনোভাবেই সংঘাতময় পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলেজ কর্তৃপক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে।’

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ঢাকা কলেজ ছাত্রদলের ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো সকাল ১১টা থেকে ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিরপুর সড়কে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত থেমে থেমে কলেজের বিভিন্ন স্থানে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
  • ২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত…
  • ২২ মার্চ ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence