রাকিব-নাছিরের কুশপুত্তলিকা দাহ তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের

২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
কুশপুতুল দাহ

কুশপুতুল দাহ © টিডিসি ফটো

তেজগাঁও কলেজ ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কুশপুতুল দাহ করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকেই কলেজটির সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় সদ্য ঘোষিত কমিটিকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে ক্যাম্পাসে শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত বর্তমান কমিটি ক্যাম্পাসে অবস্থান নিতে পারবে না বলে জানান বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা।

তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেশকাত হোসেন বলেন, সদ্য ৩২ সদস্যের যে কমিটি দেয়া হয়েছে এই কমিটিতে পাচঁ-সাতজন ছাড়া কাইকে তেমন চিনিও না। আমরা একটা সূত্র থেকে জানতে পারলাম প্রত্যেকটা নেতাকর্মীকে টাকা বিনিময়ে কমিটিতে জায়গা পেয়েছে। গত ২৮ অক্টোবরের পরে আমরা জীবনবাজি রেখে রাজপথে ছিলাম। রাজপথে থাকার পরে দলীয় যে নির্দেশনা দিয়েছে সব যথাযথভাবে পালন করেছি। 

তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাধারণ ছাত্রদের পাশে থেকে আমরা ফার্মগেইট এলাকায় আন্দোলন চালিয়ে যাই। দলের একটি খারাপ চক্র তারা দলের ভেতর দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টির জন্য অনেক পাঁয়তারা করে এবং দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে গতকাল একটা কমিটি হয়েছে।

ট্যাগ: ছাত্রদল
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬