এবার তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ

পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ © সংগৃহীত

ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না, পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগানও দেন তারা। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় ফার্মগেটের মূল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা।   

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, ত্যাগীদের বঞ্চিত করে তেজগাঁও কলেজের নবগঠিত কমিটি আমরা মানি না। যারা দুঃসময়ে রাজপথে ছিল তাদের দিয়ে কমিটি করতে হবে বলে জানান তারা। 

তারা আরও বলেন, বিগত ১২ বছর ধরে তেজগাঁও কলেজ ছাত্রদলের রাজনীতি করছি। আমাদের নামে একাধিক মামলা রয়েছে। আমরা জেল খেটেছি, তারেক রহমানের নির্দেশে আমরা হরতাল অবরোধ পালন করেছি। আমরা রাজপথে সর্বোচ্চটা দিয়ে দীর্ঘসময় রাজনীতি করেছি। অথচ এ কমিটিতে আমাদের মূল্যায়ন করা হয়নি।   

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক শাখায় নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬