কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম ও সদস্যসচিব নাজমুল 

২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
ইরফান আহমেদ ফাহিম ও  নাজমুল হাসান। 

ইরফান আহমেদ ফাহিম ও নাজমুল হাসান।  © টিডিসি ফটো

কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। কমিটির আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্যসচিব হিসেবে আছেন নাজমুল হাসান। 

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির যুগ্ম-আহবায়ক হিসেবে রয়েছেন- কে এম সিরাজুল ইসলাম, রোমান আহমেদ,  কামরুল ইসলাম কানন, ফয়েজ আহমেদ রিপন, ফরিদ উদ্দিন রাজ, এম এম ইমরান মীর, শওকত হোসেন সৈকত, মো: শাহীন ফরাজি, রুহুল আমীন অন্তু, এইচ. এম. হারুন অর রশিদ,মো: আহমাদ উল্লাহ, মো: জামাল খান, সজিব হোসেন স্বাধীন, জাহিদ হাসান হিরু, এম জে এইচ নোমান। 

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- শেখ ফয়সাল আহমেদ, মো: নাহিদ সুমন, শাওন বিশ্বাস রিপন,হাইয়ুল আহম্মেদ, সবুজ আহমেদ মাল,সৌরভ চন্দ্র, মেহেদি হাসান দিহান, মো: রাকিব,এন এম রাকিব আল হাসান।

ইরানে মার্কিন নৌ-অবরোধের কড়া সমালোচনা চীনের
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
গোয়েন্দা অপারেশনে অনভিজ্ঞ গফম্যানকে মোসাদের প্রধান করলেন ন…
  • ১৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাকে ‘দায়িত্ব’ আখ্যা দিলেন শিক্ষামন্…
  • ১৪ এপ্রিল ২০২৬
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত
  • ১৪ এপ্রিল ২০২৬
বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬