ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা 

২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
পিয়াল হাসান ও মো. মিল্লাদ হোসেন

পিয়াল হাসান ও মো. মিল্লাদ হোসেন © টিডিসি ফটো

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে পিয়াল হাসানকে আহ্বায়ক ও  মো. মিল্লাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও ১নং যুগ্ম আহ্বায়ক হয়েছেন শাহাবউদ্দিন ইমন। 

সোমবার (২৩ ডিসেম্বর) ৩৬ সদস্যের এ কমিটির অনুমোদন করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো। 

উল্লেখ্য, আহ্বায়ক পিয়াল হাসান বাংলা বিভাগের (২০০৯-১০) সেশনের শিক্ষার্থী এবং সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন  ব্যবস্থাপনা বিভাগের (২০১২-১৩) সেশনের শিক্ষার্থী।

‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬