ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

৫ মাস পর শহীদ ইয়াসিনের লাশ উত্তোলন

২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
উত্তোলন করা হলো ইয়াসিনের মরদেহ

উত্তোলন করা হলো ইয়াসিনের মরদেহ © সংগৃহীত

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতের ৫ মাস পর ময়নাতদন্তের জন্য ইয়াসিন নামে এক তরুণের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ইমানুর হোসেন ও স্থানীয় হাসপাতালের ডা. শাশ্বত মিস্ত্রী চন্দন। 

জানা যায়, ইয়াসিন গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে তাঁর মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়। পরবর্তীতে তাঁর ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আদেশে তাঁর লাশ উত্তোলন করা হয়। এসময় সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ। 

বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, মামলা তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। 

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯ জন শহীদ হন।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬