রাবি ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতি-সেক্রেটারির সনদ বাতিল

২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM

© ফাইল ফটো

শৃঙ্খলাভঙ্গের দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন-শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এবং বর্তমান সভাপতি আসাদুল্লা-আল-গালিব ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৩৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, আজ রবিবার শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানানো হয়েছে। সেখান থেকে তাদের নাম-পরিচয় জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাখা ছাত্রলীগের দুই সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ফয়সাল আহমেদ রুনু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ড্রপ আউট হয়েছেন। সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং গোলাম কিবরিয়া উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। সিন্ডিকেটে তাদেরকে স্থায়ী বহিষ্কৃার করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদি ছাত্রত্ব শেষ হয়ে যায় তাহলে সনদ বাতিল হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬