আন্দোলনে ২ পিস্তল হাতে গুলি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
আন্দোলনে ২ পিস্তল হাতে গুলি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার

আন্দোলনে ২ পিস্তল হাতে গুলি চালানো সেই ব্যক্তি গ্রেপ্তার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে রাজশাহীতে দু’হাতে দুই পিস্তল নিয়ে গুলি চালানো সেই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই যুবকের নাম জহিরুল ইসলাম রুবেল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১ টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং। এক বার্তার মাধ্যমে র‍্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না ঢাবি শিক্ষার্থীরা

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালান জহিরুল ইসলাম রুবেল। তার দুইহাতে দুটি অস্ত্র নিয়ে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে র‍্যাবের নজরদারি মাধ্যমে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। 

এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জরুরি নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে অবহেলার …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now