কোটা সংস্কার আন্দোলনে নিহত বেড়ে ২১০

২৭ জুলাই ২০২৪, ০৯:১৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন পোশাকশ্রমিক ইয়ামিন চৌধুরী (১৮) মারা গেছেন। তিনি ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ইয়ামিন চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ নিয়ে ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ জুলাই ৬ জন, ১৮ জুলাই ৪২ জন, ১৯ জুলাই ৮৫ জন, ২০ জুলাই ৩৮ জন, ২১ জুলাই ২১ জন, ২২ জুলাই ৫ জন, ২৩ জুলাই ৩ জন, ২৪ জুলাই ৩ জন, ২৫ জুলাই ৫ জন ও গতকাল ২৬ জুলাই ১ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত সোমবার থেকে আজকে পর্যন্ত সব মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে।

ইয়ামিনের বাবা রতন চৌধুরী বলেন, তাঁর ছেলে উত্তর বাড্ডার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। ১৯ জুলাই বেলা ১টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। উত্তর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে এলে তাঁর পেটে ও ডান হাতে গুলি লাগে। পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
 
মা-বাবার সঙ্গে বাড্ডার হাসান উদ্দিন রোডে থাকতেন ইয়ামিন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তাঁর বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাঞ্চনপুরে।

 

কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬