নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

১৩ এপ্রিল ২০২৪, ১০:১০ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM
আতিকুল হাসান বিপ্লব

আতিকুল হাসান বিপ্লব © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নববধূকে অপহরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ঘটনার ১৩ দিন অতিবাহিত হলেও এখনো ভুক্তভোগী উদ্ধার না হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছে পরিবার।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আতিকুল হাসান বিপ্লব। তিনি ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং ভাঙ্গুড়ার রাঙালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর মা। অভিযোগপত্র থেকে জানা যায়, অভিযোগপত্র থেকে জানা যায়, ভুক্তভোগী ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে পড়াশোনা করতেন। কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে আতিকুল হাসান বিপ্লব কুপ্রস্তাব দিয়ে আসছিল।

মেয়েটি এ বিষয়ে তার বাবা-মাকে জানালে পরবর্তীতে আরও বেশি উত্ত্যক্ত করতেন বিপ্লব। এক পর্যায়ে মেয়েকে অন্যত্র বিয়ে দেন বাবা-মা। বিয়ের পর গত ৩১ মার্চ মেয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসলে বিপ্লব একটি মাইক্রোবাসে করে অপহরণ করে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে গত ৮ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা রেখা পারভিন।

এবিষয়ে ভুক্তভোগীর বোন বলেন, “আমরা থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম পুলিশ অভিযোগ নেইনি। পরে আমরা আদালতে গিয়েছি। আদালতের কপি থানায় দিলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি, আমার বোনকে দ্রুত উদ্ধার করা হোক।”

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “থানায় কোনো অভিযোগ দেইনি ভুক্তভোগীর পরিবার, তারা জিডি করেছেন। পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা। আদালতের মামলার কপি এখনো থানায় আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে।”

এবিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুল হাসান বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। আদালতে মামলা হয়েছে। আসলেই যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬