ছাত্রলীগ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কাজ করবে: শিক্ষামন্ত্রী

০৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © টিডিসি ফটো

আওয়ামী লীগের পূর্বে ঠিক ৭৫ বছর আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি। সেই বছর মার্চ মাসেই ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের সূচনা হয়। ছাত্রলীগের বিশাল ভূমিকা ছিল স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

দীপু মনি বলেন, একটি আবেগ ঐতিহ্যের সংগঠন ছাত্রলীগ। মুক্তিযুদ্ধেও অনেক অবদান ছিল ছাত্রলীগের। ভূমিকা রেখেছে সকলের ভোটের ও ভাতের অধিকার আদায়ে। করোনাকালে হাজার হাজার কর্মী মাঠে কাজ করেছে। বন্যায় ডুবে যাওয়া কৃষকের ধান কাটতেও এগিয়ে গেছে ছাত্রলীগ। 

তিনি বলেন, ছাত্রলীগ শিক্ষা, শান্তি ও প্রগতির বাণী নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে চলছে। নিজেদের দক্ষ, সৃজনশীল হিসেবে গড়ে তুলবে ছাত্রলীগ। ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, ছাত্রলীগের উজ্জ্বল ভূমিকা ছিল ৯০ এর গণআন্দোলনে। আজ ২০২৩ সালে ৭৫ বছরের পথ পাড়ি দিয়ে জন্মদিন পালন করছে ছাত্রলীগ। আবেগ, অনুভূতি, ভালোবাসা, প্রত্যাশা ইতিহাস ও ঐতিহ্যের নাম ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের অহংকার; ছাত্রলীগের ঐতিহ্য অনেক বলেও জানান তিনি।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব প্রমুখ।

এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬
দেশে মোট ভোটারের সংখ্যা জানাল নির্বাচন কমিশন
  • ০৯ আগস্ট ২০২৬