জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে নেদারল্যান্ডস

২১ জুন ২০২৬, ১২:০০ AM , আপডেট: ২১ জুন ২০২৬, ১২:১৮ AM
নেদারল্যান্ডস দল

নেদারল্যান্ডস দল © সংগৃহীত

হিউস্টনে সুইডেনের বিপক্ষে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নেদারল্যান্ডস। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে মাত্র ১৭ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। শেষমেশ সেই লিড ধরে রেখেই বিরতিতে গেছে ডাচরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে নেদারল্যান্ডস, এর পুরস্কারও পেয়ে যায় খুব দ্রুত। পঞ্চম মিনিটে কোডি গাকপোর নিখুঁত ক্রস থেকে ছয় গজ বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান ব্রায়ান ব্রবি। আন্তর্জাতিক ফুটবলে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি ডাচরা। ১৭তম মিনিটে ডান প্রান্ত দিয়ে উঠে আসা ডেনজেল ডামফ্রিসের নিচু ক্রসে আবারও ঠিক জায়গায় উপস্থিত ছিলেন ব্রবি। পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন তিনি। মাত্র ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে নেদারল্যান্ডসকে দারুণ সুবিধাজনক অবস্থানে নিয়ে যান এই ফরোয়ার্ড।

তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সুইডেন। ৪৫তম মিনিটে গুস্তাফ লাগারবিয়েলকের হেডে বল জালে গেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর যোগ করা সময়ে ভিক্টর গিয়োকেরেসের ফ্রি-কিক ও ইয়াসিন আয়ারির দূরপাল্লার শট থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেন দুটি দুর্দান্ত সেভ করে ব্যবধান অক্ষুণ্ন রাখেন। ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়েই বিরতিতে যায় নেদারল্যান্ডস।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬