বিশ্বকাপে ফের অফিশিয়াল গান নিয়ে আসছেন শাকিরা

০৮ মে ২০২৬, ১২:২৪ PM
 কলম্বিয়ান পপ তারকা শাকিরা

কলম্বিয়ান পপ তারকা শাকিরা © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের সংগীতে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এবারের আসরের অফিশিয়াল গান ‘দাই দাই’ উন্মোচন করার ঘোষণা দেন ৪৯ বছর বয়সী এই সংগীতশিল্পী। এই বিশেষ গানটিতে তার সঙ্গে থাকছেন নাইজেরিয়ান তারকা বার্না বয়। আগামী ১৪ মে পূর্ণাঙ্গ গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার দীর্ঘদিনের স্মৃতি ও সাফল্যের সম্পর্ক রয়েছে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ গানটি বৈশ্বিক উন্মাদনা তৈরি করেছিল। এছাড়া ২০০৬ জার্মানি বিশ্বকাপে তিনি পারফর্ম করেছিলেন জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও মঞ্চ মাতিয়েছিলেন ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গান দিয়ে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে পুনরায় তাঁর এই ফেরা ফুটবলভক্তদের মধ্যে নতুন করে বাড়তি আবেগ নিয়ে এসেছে।

শাকিরার নতুন এই গানের ভিডিওটি ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। প্রকাশিত সেই ভিডিওতে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলও দেখা গেছে। সেখানে তাকে বিভিন্ন দেশের জাতীয় দলের রঙে সাজানো নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিতে দেখা যায়। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা যৌথভাবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই বৃহত্তম ফুটবল আসরটি আয়োজন করতে যাচ্ছে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬