যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের খেলা

২৯ আগস্ট ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ট্রফি উন্মোচন © বিসিবি

রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচই। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গড়াবে সিরিজের ম্যাচগুলো। 

তবে ক্রীড়াপ্রেমীদের জন্য সবসময় মাঠে বসে খেলা উপভোগ করা সম্ভব হয়ে উঠে না। অবশ্য চিন্তার কারণ নেই। দর্শকদের জন্য টেলিভিশনের পাশাপাশি থাকছে অনলাইনে খেলা দেখার ব্যবস্থা। সিরিজের ব্রডকাস্টার হিসেবে থাকছে দুই বাংলাদেশি টিভি চ্যানেল—টি স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে ম্যাচ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে, যা পাকিস্তানেও সম্প্রচার করবে খেলা।

এছাড়া ভারতের দর্শকরা ম্যাচ দেখতে পারবেন ফ্যানকোডে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা খেলা দেখতে পারবেন টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।

এক বছর পিছিয়ে যাওয়া ভারত সিরিজের বদলে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজ শেষ করেই এশিয়া কাপের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে টাইগাররা।

অন্যদিকে, নেদারল্যান্ডসের জন্য এই সিরিজ আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, এর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বড় সুযোগ পাচ্ছে ডাচরা। শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

নেদারল্যান্ডসের স্কোয়াড: ম্যাক্স ও'দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং , কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9