বাংলাদেশ অভিজ্ঞ দল, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে: জয়সুরিয়া

০৪ জুলাই ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM
সনাৎ জয়সুরিয়া

সনাৎ জয়সুরিয়া © সংগৃহীত

চলমান ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা, আত্মবিশ্বাসের ঘাটতি সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না লাল-সবুজের। তবে সিরিজে এখনই হতাশ হওয়ার কারণ দেখছেন না প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া।

আগামীকাল শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেন সাবেক এই লঙ্কান কিংবদন্তি। তিনি বলেন, ‘বাংলাদেশ অভিজ্ঞ ও ভালো দল। তারা অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার বিশ্বাস, তারা কামব্যাক করতেই পারে।’

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রিশাদ হোসেনকে একাদশে ফেরানো হলে বাংলাদেশের পক্ষ থেকেও হতে পারে পাল্টা স্পিন আক্রমণ। এ বিষয়ে জয়সুরিয়া বলেন, ‘আমি জানি না তারা কাকে খেলাবে। তবে যে দলই আসুক না কেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। আত্মবিশ্বাসী হলেও কোনো কিছু আমরা হালকাভাবে নিচ্ছি না। জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ধস সম্পর্কে জয়সুরিয়ার বিশ্লেষণ, ‘প্রথম ১৫ ওভারে বাংলাদেশ খুব ভালো খেলছিল। তবে আমরা শান্ত থেকে চাপ ধরে রেখেছি। মিলান রাথনায়েকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেয়, এরপর লিয়ানাগের অসাধারণ ক্যাচ খেলা ঘুরিয়ে দেয়। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে চাপ বাড়িয়ে যাই।’

আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের অনুষ্ঠানে দর্শক সারিতে ড. ইউনূস, মঞ্চে ডেকে নিলেন …
  • ০৫ আগস্ট ২০২৬
দেশে অস্থিরতা, যা বললেন প্রধানমন্ত্রী
  • ০৫ আগস্ট ২০২৬
ইবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, ক্যাম্পাসজুড়ে মাইকিং
  • ০৫ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জা…
  • ০৫ আগস্ট ২০২৬