বুধবার প্রমাণসহ মিডিয়ায় কথা বলবো: আল আমিন

০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০ PM
আল আমিন

আল আমিন © সংগৃহীত

স্ত্রীকে নির্যাতনের অভিযোগের বিষয়ে আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের কাছে পরিষ্কারভাবে সবকিছু জানাবেন বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল আমিন বলেন, আমি আপাতত মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি মানসিকভাবে অসুস্থ। ইনশাআল্লাহ আগামীকাল দেখি মিডিয়ার সঙ্গে কথা বলবো।

অভিযোগ সত্য কিনা মিথ্যা এমন প্রশ্নের জবাবে আল আমিন বলেন, আমি কালকে এ ব্যাপারে কথা বলবো। কালকে সব প্রমাণ নিয়ে মিডিয়াতে কথা বলবো।

এর আগে, এদিন দুপুরে স্ত্রীর দায়ের করা মামলায় আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ। আদেশে আরও বলা হয় এই আট সপ্তাহের মধ্যে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে তাকে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন স্ত্রী ইসরাত জাহান। অভিযোগে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করেন তিনি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আল আমিন। তিনি জানান, সব ভুল বোঝাবুঝি। তাদের মধ্যে সব ঠিক আছে।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬