আরও শক্তিশালী হয়ে ফিরবে টাইগাররা: সাকিব

৩১ আগস্ট ২০২২, ০৬:১৫ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশের শুরুটা ভালো হয়নি এশিয়া কাপে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। শেষ পর্যন্ত ম্যাচ হারলেও অল্প পুঁজি নিয়েও এদিন লড়াইটা চালিয়ে গেছে বাংলাদেশ। একপর্যায়ে জয়ের সম্ভাবনাও জেগেছিল। কিন্তু বাংলাদেশি পেসারদের বাজে বোলিংয়ে হার নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের। ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে শক্তভাবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন, সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব লেখেন, ‘আজ সুযোগ হাতছাড়া হলেও, টাইগাররা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য বাংলাদেশের শক্তিশালীভাবে ফিরে জয় নিশ্চিত করতেই হবে। না হলে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হবে সাকিবদের। ‘বি’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার ফোরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন: সবার হাতে মদ, ধর্মের সম্মানে হাতেও নিলেন না সাদিও মানে

একটি করে ম্যাচ খেলে হেরেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ১ আগস্ট দুই দলের দেখায় যে জিতবে তারাই জায়গা করে নেবে এশিয়া কাপের সুপার ফোরে।

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুরে ৫১ প্রার্থীর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআরে যুক্ত হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬