‘এমবাপেকে বলে দিন, মেসি ২২ বছরে ৪টি ব্যালন ডি অর জিতেছিল’

১৯ আগস্ট ২০২২, ১০:৫৭ AM
এমবাপে, মেসি ও রুনি

এমবাপে, মেসি ও রুনি © সংগৃহীত

নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে ফ্রান্সের তরুণ তারকা কাইলিয়ান এমবাপে সবচেয়ে বেশি দর্শকদের ভালোবাসা পেয়েছেন। মাত্র ১৮ বছরের এ তারকাকে ফুটবল বিশ্বের পরবর্তী রথী-মহারথী হিসেবে ভাবা হয়। 

যদিও গত মৌসুম পর্যন্ত এমবাপে ভক্তদের ভালবাসায় সিক্ত ছিলেন, কিন্তু তার প্রতি ফুটবলপ্রেমীদের সম্মান ও ভালোবাসা চলতি মৌসুম থেকে কমতে শুরু করেছে। নানা নাটকীয়তায় রিয়াল মাদ্রিদকে না করে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে, সেখান থেকেই জন্ম দিচ্ছেন একের পর বিতর্কিত ঘটনার। 

সর্বশেষ ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে এ তারকা নিজেকে পুরোপুরি দল থেকে বিচ্ছিন্নই করে ফেলেছিলেন। দলের সবাই যখন একসঙ্গে, এমবাপে তখন একাই দাঁড়িয়ে ছিলেন।

দলের সবাই যখন একসঙ্গে কথা বলছিল, এমবাপে একাই দাঁড়িয়ে ছিলেন। এছাড়া আক্রমণের সময় পাস না পাওয়ায় সরেই যান এমবাপে। সম্প্রতি লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে কথা কাটাকাটির বিষয়টি এর থেকেও বড় ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। প্রথম পেনাল্টির সময়ে মেসিকে কাঁধ দিয়ে ধাক্কামতোন দেন, তবে গোল করতে পারেননি তিনি। 

দ্বিতীয় পেনাল্টিতে নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এমবাপে। শট নেওয়ার জন্য নেইমার এগিয়ে গিয়েছিলেন। কিন্তু এমবাপে শটটি করতে চাচ্ছিলেন। যা নিয়ে মৃদু বচসা হয়। পরে নেইমারই শট করে গোলও পেয়ে যান। তবে এমবাপের এমন আচরণ কেউ ভুলতে পারেনি।

আরও পড়ুন : ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ দফা নির্দেশনা

এ নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনি। এমবাপের এমন অহংকার মোটেও সমীচীন নয় বলে মনে করেছেন তিনি। তিনি বুঝিয়েছেন ২২ বছর বয়সে লিওনেল মেসির ঝুলিতে ছিল চারটি ব্যালন ডি অর শিরোপা। যেখানে এমবাপের একটিও নেই।

দেদার স্পোর্টসে রুনি বলেছেন, ‘এখন ২২-২৩ বছরের খেলোয়াড় কি না মেসিকে কাঁধ দিয়ে ঠেলে দেয়। তার (এমবাপে) চেয়ে বড় অহংকারী কাউকে দেখিনি। কেউ তাকে মনে করিয়ে দিন যে, মেসি ২২ বছর বয়সে চারটি ব্যালন ডি অর জিতে নিয়েছিল।’

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২২ বছর বয়সী তরুণের
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950