এশিয়া কাপে সাকিবের থাকা-না থাকা নিয়ে বৈঠকে বিসিবি

১১ আগস্ট ২০২২, ০৩:২২ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

সাকিব আল হাসানকে রেখেই করা হবে এশিয়া কাপের স্কোয়াড? নাকি তাকে বাদ দিয়ে? এ নিয়ে আজ বৃহস্পতিবার ধানমন্ডির বেক্সিমকো অফিসে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্তা। যেখানে উপস্থিত আছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই বৈঠকেই সাকিবের ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে আছেন ক্রিকেট অপারেশন্স কমিটর চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজ। এছাড়া প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই বৈঠকে আছেন।

বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ।

বিসিবি সাকিবের সঙ্গে আলোচনা করে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়টি থেকে সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সাকিব সংবাদ পোর্টালের যুক্তি দেখিয়ে চুক্তি থেকে সরে আসতে অসম্মতি জানান। এই নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ধানমন্ডির অফিসে বৈঠকে বসেছেন।

এশিয়া কাপের দল ঘোষণার ডেডলাইন শেষ হবে আজ বৃহস্পতিবার। বিসিবি চাইছে সাকিবের বিষয়টি সুরাহা করেই আজ দল দিয়ে দিতে। সাকিব চুক্তি থেকে না সরলে তাকে ছাড়াই দল দিতে পারে।

ট্যাগ: ক্রিকেট
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬