প্রথম ম্যাচে একাদশে ঠাঁই হয়নি মোস্তাফিজের

২৭ মার্চ ২০২২, ০৪:২৬ PM

© সংগৃহীত

কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় আইপিএলের নিজ দল দিল্লি ক্যাপিট্যালসের প্রথম ম্যাচে মাঠে নামতে পারলেন না মোস্তাফিজুর রহমান। একই কারণে লুঙ্গি এনগিদিকে পেলো না দলটি। পাশাপাশি ডেভিড ওয়ার্নারসহ আরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন জাতীয় দলের দায়িত্বে।

যে কারণে মাত্র দুইজন বিদেশি খেলোয়াড় নিয়ে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামলো দিল্লি ক্যাপিট্যালস। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধাত নিয়েছেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।

মাত্র দুই বিদেশির একাদশে দিল্লির হয়ে অভিষেক ঘটেছে ছয় খেলোয়াড়ের। তারা হলেন মানদ্বীপ সিং, রভম্যান পাওয়েল, খলিল আহমেদ, শার্দুল ঠাকুর, কামলেশ নাগরকোটি ও কুলদ্বীপ যাদব।

চমক রয়েছে মুম্বাইয়ের একাদশেও। তাদের হয়ে অভিষেক হলো তিলক ভার্মা, টিম ডেভিড, মুরুগান অশ্বিন, রিলে মেরেডিথ ও টাইমাল মিলসের। অথচ পুরো ২০২০ ও ২০২১ সালের আসর মিলিয়েও পাঁচজন খেলোয়াড়ের অভিষেক করায়নি আইপিএল ইতিহাসের সফলতম দলটি।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, আনমলপ্রিত সিং, কাইরন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, জাসপ্রিত বুমরাহ ও বাসিল থাম্পি।

দিল্লি ক্যাপিট্যালস একাদশ: পৃথ্বি শ, টিম সেইফার্ট, মানদ্বীপ সিং, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, কুলদ্বীপ যাদব ও কামলেশ নাগরকোটি।

মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9