আইপিএল নিলাম চলাকালীন জ্ঞান হারালেন সঞ্চালক

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৯ PM
মাটিতে পড়ে যান হিউ

মাটিতে পড়ে যান হিউ © সংগৃহীত

আইপিএল নিলাম চলাকালীন জ্ঞান হারালেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছে তাঁর। সেই অবস্থাতেই জ্ঞান হারান হিউ।

জানা যায়, হিউ সুস্থ আছেন। কিছু ক্ষণের মধ্যেই নিলাম শুরু হতে পারে। আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। ২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তার আইপিএল নিলাম।

চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি।

এদিকে আইপিএলের প্রথম দিনের নিলামে অবিক্রিত রয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। এই ক্যাটাগরিতে ছিলেন সুরেশ রায়না, স্টিভ স্মিথ, হার্শাল প্যাটেল, হেটমায়ার, জেসন হোল্ডারের মতো তারকা ক্রিকেটার। তবে সাকিবকে কিনতে কোনো দলই আগ্রহ দেখায়নি। ২ নাম্বার সেটে অবিক্রিত রয়ে গেছেন সুরেশ রায়না ও স্টিভ স্মিথও। যেটিকে অঘটনই বলছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাঙ্গালুরুতে আইপিএলের ১৫তম আসনের নিলাম শুরু হয়। মার্কি ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন শ্রেয়াস আয়ার। ভারতীয় এই ব্যাটসম্যানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার পেছনে সাড়ে ১২ কোটি রুপি খরচ করেছে দলটি।

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950