ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২২ ডিসেম্বর ২০২১, ০৭:৪৩ PM
চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যাম্পিয়ন বাংলাদেশ © সংগৃহীত

ভারতকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুললো বাংলাদেশের মেয়েরা।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

৮০তম মিনিটে এই আসরের সর্বোচ্চ গোলদাতা শাহেদা আক্তার রিপার ব্যাকহিলে বক্সের বেশ দূর থেকে উঁচু শট নেন আনাই মগিনি। ভারতের গোলকিপার আনশিকা তা ফিরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত জালে জড়ায় বল।

লিগ পর্বে আগের দেখায় ভারতকে ১-০ গোলেই হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে। পরে ভুটানকে ৬-০ ও শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারায় স্বাগতিকরা।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬