বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

২২ ডিসেম্বর ২০২১, ০২:২৬ PM
বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ © সংগৃহীত

সাফ অনূর্ধ্ব- ১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশ-ভারত শিরোপার লড়াই আজ। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচের আগে শেষ প্রস্তুতি সেরেছে লাল-সবুজের মেয়েরা।

দু’দল সমশক্তির হলেও স্বাগতিক হিসেবে মানসিকভাবে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। অন্যদিকে, ভারত সাফের যে কোন আসরেই বড় দল। সেই আত্মবিশ্বাস এবারও বয়সভিত্তিক নারীদের অনুপ্রেরণা।

আরও পড়ুন: বিদ্যালয় মাঠে বিদ্যুতের খুঁটি, ঝুঁকি নিয়ে খেলাধুলা

তবে, ২০১৭ সালে এ মাঠেই সাফ অনূর্ধ্ব- ১৫ তে ভারতের বিপক্ষে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ঠিক চার বছর পর একই প্রতিপক্ষ, একই ভেন্যু, তাই লাল-সবুজের লক্ষ্যটাও অভিন্ন।

আরও পড়ুন: বন্ধ ক্যাম্পাসে বিদ্যুৎ বিল ৪ কোটি, খেলাধুলা ব্যয় ২০ লাখ

২০১৭ সালের সেই ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলা আখি, মারিয়া, শামসুননাহার সিনিয়ররা এবার প্রস্তত সাফ অনূর্ধ্ব- ১৯ চ্যাম্পিয়নশিপ ভারতকে হারাতে। আক্রমণ, রক্ষণ, মাঝমাঠ, সব পজিশনেই শক্ত টিম বাংলাদেশ। এখন মাঠের খেলায় যে যার দ্বায়িত্ব ঠিকমত পালন করলেই হবে বাজিমাত।

আরও পড়ুন: স্কুলের মাঠে মাছ চাষ, খেলাধুলা বন্ধ শিক্ষার্থীদের

আসরের রাউন্ড রবিন লিগেই ভারতকে হারানোর সুখস্মৃতি আছে লাল-সবুজের মেয়েদের। এছাড়াও, টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচে লংকানদের ১২-০ গোলে উড়িয়ে দেয় মারিয়া, আনুচিংরা। হ্যাটট্রিক করেন আফঈদা ও শাহেদা। তাই এবার অনূর্ধ্ব- ১৯ এর শিরোপাটা হাতে নিতেই নিজেদের সবটুকু উজার করে দেয়ার অপেক্ষা বাংলাদেশের মেয়েদের।

শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9