টোকিও অলিম্পিকে দেশের হয়ে খেলবেন যবিপ্রবি ছাত্র জহির

২৫ জুলাই ২০২১, ০১:৫৪ PM
জহির রায়হান

জহির রায়হান © সংগৃহীত

টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জহির রায়হান। তিনি বাংলাদেশের ৪০০ মিটারে রেকর্ডধারী স্প্রিন্টার। আজ রবিবার (২৫ জুলাই) সন্ধ্যায় টোকিওর উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

জহির রায়হান যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার কোচ হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কোচ মো. আব্দুল্লাহ-হেল কাফী। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে টোকিও অলিম্পিকের জন্য জহিরকে মনোনয়ন দেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

অলিম্পিকে দেশের হয়ে খেলা অনেক গৌরবের উল্লেখ করে জহির রায়হান বলেন, আমার যে সকল শিক্ষক, প্রতিষ্ঠান আমাকে উৎসাহ দিয়েছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। দেশ ও জাতির জন্য যাতে সুনাম বয়ে আনতে পারি, এ জন্য সকলের দোয়া চাই। আমার এবারের লক্ষ্য পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া।

জহির রায়হানের অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, জহির রায়হান অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অলিম্পিকে তার অংশগ্রহণ আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। আশা করি, তাদের মতো শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাত ধরে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে।

একইসঙ্গে শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি বিশেষ ধন্যবাদ জানান।

জহির রায়হান ইলেক্ট্রনিক টাইমিংয়ে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েন। এর আগে তিনি ওয়ার্ল্ড ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে অংশ নিয়ে হিটে উর্ত্তীর্ণ হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেন।

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9