হাসল সাকিবের ব্যাট, জিতল বাংলাদেশ

১৮ জুলাই ২০২১, ০৯:৪৯ PM
ব্যাটে-বলে সেরা সাকিব আল হাসান

ব্যাটে-বলে সেরা সাকিব আল হাসান © ফাইল ছবি

জিম্বাবুয়ের সফরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাসল সাকিবের ব্যাট। প্রবল চাপের মুখে খেললেন সেঞ্চুরি ছোঁয়া ইনিংস। তার ১০৯ বলে অপরাজিত ৯৬ রানে ভর করে দারুণ এক জয় পেল বাংলাদেশ। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হলো সিরিজ।

আজ রবিবার (১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। শুরুতেই তাসকিন-মিরাজের জোড়া আঘাতে বিধ্বস্ত হয় জিম্বাবুয়ে। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে স্বাগতিকরা।

২৪১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৮ ওভারে ৭৫ রান তুলতেই সাজঘরে ফেরেন প্রথম সারির চার ব্যাটসম্যান। তামিম ইকবাল (২০), লিটন দাস (২১), মোহাম্মদ মিঠুন (২) ও মোসাদ্দেক হোসেন (৫) কেউই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

পরে মাহমুদউল্লাহ ৩৫ বলে ২৬ রান তুলে মুজারাবানির শিকার হন। মিরাজ ৬ রান তুলে মাধেভেরের শিকার হন। আফিফকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশের দর্শকরা। কিন্তু সেও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৫ রান তুলেই সাজঘরে ফেরেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন আফিফ, হয়েছেন স্টাম্পড।

খাদের কিনারায় হাল ধরেন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত সাকিব ৯৬ রানে এবং সাইফউদ্দিন ২৮ রানে অপরাজিত থাকেন। চাপ কাটিয়ে ৫ বল হাতে থাকতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। ম্যাচ সেরা হন সাকিব আল হাসান।

এর আগে, এদিনের ম্যাচে বল হাতেও ২ উইকেট তুলে নেন সাকিব। প্রথম ওয়ানডেতেও ৫ উইকেট তুলে নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। বল হাতে ধারাবাহিক হলেও, ব্যাটে দীর্ঘদিন পর রানের দেখা পেলেন ওয়ানডেতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081