মোটরসাইকেলে উল্লাস করতে গিয়ে মেসিভক্তের মৃত্যু

১১ জুলাই ২০২১, ০৮:৫০ PM
মোটরসাইকেলে উল্লাস করতে দিয়ে মেসিভক্তের মৃত্যু

মোটরসাইকেলে উল্লাস করতে দিয়ে মেসিভক্তের মৃত্যু © ফাইল ছবি

কোপায় আর্জেন্টিনার শিরোপা জয়ের আনন্দ-উল্লাস করতে গিয়ে ইয়াছিন আলম নামে এক মেসিভক্তের মত্যু হয়েছে। ম্যাচ জয়ের পর এক মোটরসাইকেলে ৪ বন্ধু ফুটবল খেলতে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। বাকি ৩ জন আহত হন।

আজ রবিবার দুপুর ৩টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আদর্শ কাশিমপুর গ্রামের চার যুবক ইয়াছিন আলম (২৩), সিফাত মিয়া (১৬), শরিফুল ইসলাম (২০) ও রাজ বাবু (১৭) আর্জেন্টিনা দলের সমর্থক।

আজ ভোরে কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা এক গোলে বিজয়ী হয়ে কাপ নেয়। নিজেদের দল ফুটবল খেলায় জয়লাভ করায় মনের আনন্দে ওই চার যুবক বিকেলে কুমেদপুর কাদেরিয়া ফাজিল মাদরাসা মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে।

আর্জেন্টিনার সমর্থক চার যুবক মনের আনন্দে একটি মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মাদরাসা মাঠে আর্জেন্টিনা দলের হয়ে খেলার উদ্দেশে রওনা দেন। তাদের মোটরসাইকেলটি খেলার মাঠ থেকে মাত্র ৫০০ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলম নিহত হন। মোটরসাইকেলের অপর তিন আরোহী মারাত্মক আহত হন। তাদের পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. আফরিন জাহান ইয়াছিন আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9