কাঁদলেন নেইমার

১১ জুলাই ২০২১, ০৯:২৪ AM

© সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসি যখন ট্রফি হাতে নেওয়ার অপেক্ষায় উল্লাসে ব্যস্ত। তখন কাঁদছেন নেইমার। তার চোখের কোনায় জল। একটা শিরোপার খুঁজে তো ছিলেন তিনিও। মরিয়া ছিলেন কোপা আমেরিকার ট্রফিটা জিততে। 

কিন্তু জয়ের ভাগ্যটা ছিল মেসির জন্য। বুক ভরা হতাশা নিয়েই তাই থামতে হয়েছে নেইমারকে। তবে মাঠে তিনি দাপিয়ে বেড়িয়েছেন। সতীর্থদের উৎসাহ যুগিয়েছেন, সমর্থকদের বলেছেন তাদের সমর্থনের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিতে। 

কিন্তু এতকিছুর পরও আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি। ২০১৪ বিশ্বকাপে এমন এক ইনজুরিতে পড়েছিলেন। মাসের পর মাস বাইরে থেকেছেন মাঠের। ওই টুর্নামেন্টে ভরাডুবি হয়েছে তার দলেরও। গত বারের গল্পটা তো আরও হতাশার। 

দল কোপা আমেরিকা জিতেছে। অথচ নেইমার কি না খেলতে পারেননি ইনজুরির জন্য। আগের মেসির মতো তাই কাঁদতে হলো তারও। এই কান্না নিশ্চয়ই একদিন রূপ নেবে হাসিতে। ট্রফিটা উঠবে নেইমারের হাতে। এমন প্রত্যাশা অন্তত সমর্থকদের। পূরণও নিশ্চয়ই একদিন হবে?

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9