যৌথভাবে সেরা মেসি ও নেইমার

১১ জুলাই ২০২১, ০৮:৩০ AM

© সংগৃহীত

ফাইনাল মাঠে গড়ানোর আগেই আসরের সেরা খেলোয়াড় নির্বাচন করে ফেলেছে কোপা আমেরিকার আয়োজক কনমেবল। আসর জুড়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলা এবং নিজেদের দলকে ফাইনালে তুলে আনতে মুখ্য ভূমিকা রাখা লিওনেল মেসি ও নেইমারকে যৌথভাবে সেরা ঘোষণা করা হয়েছে।

কনমেবলের ওয়েবসাইটে শনিবার দেওয়া বিবৃতিতে সেরা হিসেবে দুজনকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, “কোনো একজনকে বেছে নেওয়া সম্ভব নয়, কারণ প্রতিযোগিতাটিতে দুই জন সেরা খেলোয়াড় আছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুজনই তাদের জাতীয় দলের সঙ্গে ফাইনালে উঠেছে। আসরে শীর্ষ গোলদাতাদের তালিকাতেও আছে তারা (মেসি এখন পর্যন্ত ৪ গোল করে শীর্ষে, নেইমার ২টি)। সতীর্থদের দিয়েও গোল করিয়েছে তারা; মেসি পাঁচটি ও নেইমার তিনটি। এই সংখ্যাগুলোই প্রমাণ করে মাঠে তারা কতটা ফল নির্ধারক।

গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। আসরে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ ড্রিবল করা এবং মাঠের ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি সফল পাস দেওয়া খেলোয়াড় তিনি। সুযোগ তৈরির হিসেবেও সবচেয়ে এগিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা।

এই ছয় ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হয়েছেন মেসি।

প্রথম তিন রাউন্ডের জয়ে ব্রাজিলের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ তিতে। বাকি পাঁচ ম্যাচ গড়ে নেইমার ড্রিবল করেছেন ৫.২টি, তার সফল পাস দেওয়ার শতকরা হার ৮০.১৮। দুটি হিসেবেই অবশ্য কিঞ্চিৎ ব্যবধানে এগিয়ে মেসি। তবে সব ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ২৯ বছর বয়সী পিএসজি তারকার।

নেইমার তিন ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন।

কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথম কোনো আসরে দুই জনকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হলো।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9