চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

১১ জুলাই ২০২১, ০৭:৫৮ AM
চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ব্রাজিলের মারাকানা রাজত্বের অবসান ঘটালো লিওনেল মেসির সতীর্থতা। দীর্ঘ ৭১ বছর পর ঐতিহাসিক মারাকানায় হারল ব্রাজিল। আর্জেন্টিনা পেল ২৮ বছর পর শিরোপার স্বাদ। অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে তিতের অপরাজেয় যাত্রা অবসার ঘটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

রবিবার ভোর থেকেই পুরো ফুটবল দুনিয়ার চোখ কোপার ফাইনালে। প্রশ্ন ছিল একটাই- আর্জেন্টিনা নাকি ব্রাজিল। খেলার প্রথমার্ধ শেষে হতাশা নিয়েই ড্রেসিংরুমে ফিরতে হয়েছে নেইমারদের। আর ১-০ গোলের লিডে স্বস্তি নিয়ে ফিরেছেন মেসিরা।

ম্যাচের ২২ মিনিটে মারাকানাকে স্তব্ধ করে দিয়ে লিড নেয় আর্জেন্টিনা। ডি পলের লং পাসে বুদ্ধিদীপ্ত ফিনিশিং করেন ডি মারিয়া। গোলকিপারের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইনরা। প্রথমার্ধের ঐ গোল আর শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে এগিয়ে থেকই বিরতিতে যায় মেসির দল।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় পরিবর্তন আনেন সেলেসাও কোচ তিতে। ফ্রেডকে উঠিয়ে রবার্তো ফিরমিনোকে নামিয়ে আরও আক্রমণাত্মক খেলার আভাস দেয় স্বাগতিকরা।

এই পরিবর্তনে আক্রমণে ধার বাড়ে তাদের। ৫২ মিনিটে জালে বল জড়ান রিচার্লিসন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাতিল হয়ে যায় সে গোল। রেফারির অফসাইডের বাঁশি বাজালে হতাশ হতে হয় তাদের। এর ২ মিনিট পর আবারও সুযোগ পেয়েছিলেন রিচার্লিসন। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে এ যাত্রায়ও গোল করতে পারেননি এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ পর্যন্ত দারুণ সব আক্রমণ শানালেও কোন দলই গোল আদায় করতে পারেনি। ৮৮ মিনিটে গোলের সহজ সুযোগ মিস করেন মেসি। অতিরিক্ত সময়েও লিড বাড়াতে আক্রমণ চালায় মেসিরা। কিন্তু আসেনি সফলতা। শেষ পর্যন্ত ১-০ গোলেই শিরোপা খরা কাটে আর্জেন্টিনার।

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081