ব্রাজিল প্রেসিডেন্টের হুমকি: ৫ গোলে হারাবো আর্জেন্টিনাকে

০৯ জুলাই ২০২১, ১২:২৬ PM
ব্রাজিল প্রেসিডেন্টের হুমকি: ৫ গোলে হারাবো আর্জেন্টিনাকে

ব্রাজিল প্রেসিডেন্টের হুমকি: ৫ গোলে হারাবো আর্জেন্টিনাকে © সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে আগামী রোববার মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ভক্তরা যার যার দলেকেই এগিয়ে রাখছেন চ্যাম্পিয়ন হিসেবে। এবার উত্তাপ আরও ছড়িয়ে দিলেন ব্রাজিল প্রেসিডেন্ট বোলসোনারোর নিজেই। ফাইনালের আগেই যেন রীতিমতো আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন তিনি।

ব্রাজিল প্রেসিডেন্ট বোলসোনারো আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে হুমকি দিয়ে বলেছেন, আর্জেন্টিনাকে ব্রাজিল অন্তত ৫-০ গোলে হারাবে। বৃহস্পতিবার (৮ জুলাই) দক্ষিণ আমেরিকান নেতাদের এক ভার্চুয়াল সম্মলনে হাসতে হাসতে আর্জেন্টিনাকে এই খোঁচা দেন বোলসোনারো। সেখানে হাজির ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি অ্যালবার্তো ফের্নান্দেজ। ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বোলসোনারো আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আমি তাকে বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই আগামী শনিবার মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে আমাদের দুই দেশের মধ্যকার যে দ্বৈরথ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অন্তত ৫-০ গোলে জিতবে আমার দেশ। তবে এটাই হবে দুই দেশের একমাত্র মুখোমুখি লড়াই। এর বাইরে আর কোনো লড়াই নেই দুই দেশের মধ্যে, ইংগিত দিয়ে বলসোনেরো বলেন, একমাত্র যে লড়াইটা হবে আগামী রোববার, তা হবে মারাকানায়, ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে; এর বাইরে কিছু নয়।

এ কথা বলে এরপর তিনি রসিকতা করে পাঁচ আঙুলও দেখিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে। ফের্নান্দেজ অবশ্য এর জবাবে কিছুই বলেননি, মুচকি হেসেছেন কেবল।

প্রায় ১৪ বছর পর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। রোববার (১১ জুলাই) ব্রাজিল রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে সকাল ৬টায় মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। এর আগে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল ফাইনাল নিশ্চিত করে। আর দ্বিতীয় সেমিফাইনালে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কৃতিত্বে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী হয় মেসিবাহিনী।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9