শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

০৭ জুলাই ২০২১, ০৯:৩৫ AM

© সংগৃহীত

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। কোপার দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (৭ জুলাই) এস্তাদিয়ো ন্যাসিওনাল দে ব্রাসিলিয়ায় নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা।

টাইব্রেকারে আর্জেন্টিনার মেসি ও কলম্বিয়ার কুয়াদ্রাদো জাল খুঁজে পান। কিন্তু মিস করেন আর্জেন্টিনার রদ্রিগো দে পল ও কলম্বিয়ার সানচেজ। এরপর মিস করেন কলম্বিয়ার মিনাও। তবে জাল খুঁজে নেন পারেদেস। আর্জেন্টিনার মার্তিনেস লক্ষ্যে বল পাঠানোর পর কলম্বিয়ার মিগুয়েল সফল হলেও তার সতীর্থ কারদোনা মিস করেন। ফলে জিতে যায় আর্জেন্টিনা। 

প্রথম দিকেই সুযোগ তৈরি করা আর্জেন্টিনা প্রথম গোল পায় সপ্তম মিনিটে। ৭ মিনিটে লাউতারো মার্তিনেজ করেন প্রথম গোল। ডানপ্রান্তে পেনাল্টি অঞ্চলে বল পেয়ে যান মেসি। অসাধারণ দক্ষতায় কলম্বিয়া ডিফেন্ডারদের কাটিয়ে এর পর বামপ্রান্তে থাকা মার্তিনেজকে পাস দিলে তিনি সহজেই জাল কাঁপান। যা ছিল মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর দুই মিনিট বাদে কলম্বিয়াও গোলের সুযোগ তৈরি করেছিল। সেটি সেভ করেন আর্জেন্টাইন গোল কিপার এমিলিয়ানো মার্তিনেজ।

৩৬ মিনিটে সুবর্ণ সুযোগ ছিল বারিওসের। লুজ বল পেয়ে ভলি করেছিলেন কিন্তু বল গিয়ে লেগেছে ডান পোস্টে। এর পর কর্নার থেকে আবারও কলম্বিয়ার আক্রমণ। কুয়াদ্রাদোর কর্নার থেকে দারুণ এক হেড করেছিলেন মিনা। তার হেড ক্রসবারে লেগে চলে যায় পেছনে!

৪৪ মিনিটে মেসির দারুণ এক কর্নারে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল। কিন্তু ৬ গজ বক্সের প্রান্তে থাকা গনজালেস হেড করলেও নিচু হয়ে অবিশ্বাস্যভাবে সেটি রক্ষা করেছেন কলম্বিয়া গোলরক্ষক।

বিরতির পরই জমে উঠে খেলা। ৬১ মিনিটে অবিশ্বাস্য এক গোলে সমতা ফেরায় কলম্বিয়া। দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে জাল কাঁপিয়েছেন লুইস দিয়াজ। এর আগে অবশ্য ফাউলের শিকার হন মেসি। তাতে পা থেকে রক্ত ঝরতে থাকলেও আর্জেন্টাইন খুদে জাদুকর খেলা চালিয়ে যেতে থাকেন অদম্যভাবে।

তার পর কলম্বিয়া আত্মবিশ্বাস ফিরে পেলেও ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে কয়েকবার।  ৮১ মিনিটে ডি মারিয়ার থ্রু বল পেয়েও মেসি শট নেন বাম পোস্ট বরাবর!

এর পর সমানতালে ফাউলের ঘটনাও ঘটে ম্যাচে। কিন্তু স্কোরলাইনে (১-১) আর হেরফের হয়নি। পূর্ব নির্ধারিত এক্সট্রা টাইম বাদ দিয়ে ম্যাচ টাইব্রেকারে গেলে সেখানেই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। শুটআউটে আর্জেন্টিনা জেতে ৩-২ ব্যবধানে। 

এখন ১১ জুলাই রবিবার ভোর ৬টায় শিরোপা লড়াইয়ে মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। 

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9