কলকাতা দলে করোনার হানা, আইপিএল ম্যাচ স্থগিত

০৩ মে ২০২১, ০৫:৫৪ PM
কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স © ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে কলকাতার বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ স্থগিত করা হচ্ছে। 

আজ সোমবার (৩ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা-বেঙ্গালুরুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কলকাতার দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার চোটের জন্য হাসপাতালে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পর পর বাকি সবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তবে অন্যদের ফল নেগেটিভ এসেছে।  

তবে এর জের ধরে দলের ভেতরে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের ভীতি। এই অবস্থায় ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। তারা ম্যাচটির জন্য নতুন সূচি করতে যাচ্ছে। 

ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬