বাংলাদেশ দলে হামজার জার্সি নম্বর কত?

১৭ মার্চ ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ AM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে সিলেট থেকে রওনা হয়ে গ্রামের বাড়িতে যান হামজা চৌধুরী। হামজার আগমন ঘিরে বাংলাদেশের ফুটবলাঙ্গনে চলছে উৎসবের আমেজ।

বর্তমানে শেফিল্ডের হয়ে ২৪ নম্বর জার্সি গায়ে মাঠে নামেন হামজা। এর আগে লেস্টার সিটিতে থাকাকালীন পড়তেন ১৭ নম্বর জার্সি। তাই অনেকের মনে প্রশ্ন যে বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সি গায়ে জড়াবেন হামজা?

আজ সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। এরপর বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য।

আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার কথা আছে শেভিল্ড উইনাইটেডের হয়ে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। সেই ম্যাচে ৮ নম্বর জার্সি পরে খেলবেন হামজা চৌধুরী। এমনটিই নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র।

এদিকে বিকেলে হামজার হবিগঞ্জের গ্রামের বাড়িতে তাকে এক সংবর্ধনা দেওয়া হয়। ঝাঁকড়া চুলের হামজাকে দেখতে সংবর্ধনা স্থানে ভিড় করে উৎসুক জনতা। বিকেলে সেখানে গ্রামের বাড়িতে পৌঁছে মঞ্চে উঠে হামজা প্রথমেই সবাইকে সালাম দেন। এরপর বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আফনারা সবাই আসছেন আমাকে দেখবার লাগি।’

এরপর সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলেন ‘বাংলাদেশি ব্লেড’ খ্যাত হামজা চৌধুরি। এসময় ভারতের বিপক্ষে ম্যাচে জেতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তাছাড়া আগামী ২০২৫ এশিয়ান কাপে বাংলাদেশকে তিনি দেখতে চান বলে জানান তিনি।

ট্যাগ: ফুটবল
অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬