বিদ্রোহী ১৮ নারী ফুটবলার নিয়ে যা বললেন তাবিথ আউয়াল

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
তাবিথ আউয়াল

তাবিথ আউয়াল © ফাইল ছবি

নিজেদের অবস্থান থেকে এখনও সরেননি ১৮ ‘বিদ্রোহী’ ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির অনুরোধেও সাড়া দিয়ে ফেরেননি তারা অনুশীলনে। ৩০ জানুয়ারিতে শুরু হওয়া সংকটের সমাধানও হয়নি এখনও। সব মিলিয়ে প্রশ্নটা তাই উঠছেই, এই অচলাবস্থার অবসান কবে?

যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই কোচ পিটার জেমস বাটলার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের অনুশীলন চালিয়ে যাচ্ছেন, চুক্তিবদ্ধ ৩৬ ফুটবলার নিয়ে। সাবিনা-মাসুরাদের ‘পরিকল্পনার বাইরে’ রাখার কথা প্রকাশ্যেই বলে দিয়েছেন এই ইংলিশ কোচ।

কয়েকদিন আগে বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেছিলেন, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডনে যাওয়ার আগে, অর্থাৎ বুধ-বৃহস্পতিবারের মধ্যে সমাধানের আশাবাদ, কিন্তু তা পূরণের ইঙ্গিত মিলছে না।

বাফুফে সভাপতি অবশ্য আরও ধৈর্য ধরার পক্ষে। তিনি জানিয়েছেন, চলমান সংকটের অবসান করে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার আশাবাদ। তিনি বলেন, আসুন আমরা সবাই ধৈর্য ধরি। আমাদের সামনে দীর্ঘ পথ রয়েছে, ইনশাল্লাহ, আমরা সমস্যার সমাধান করব এবং সবাই একসাথে এগিয়ে যাব।’

পরিস্থিতি এমন যে, অপেক্ষা আর ধৈর্য ধরা ছাড়া আর কোনো পথ খোলা নেই বাফুফের সামনে! সংস্থাটির নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও বলেছেন একই কথা। তিনি বলেন, পুরো বিষয়টি এখন বাফুফে সভাপতি দেখছেন। আমরা আমাদের মতো চেষ্টা করেছি। মেয়েদের বুঝিয়েছি। এখন অপেক্ষা ছাড়া আমাদেরও কিছু করার নেই।

অপেক্ষায় আছে পিটারের বিরুদ্ধে অভিযোগ করে অনুশীলন থেকে দুরে থাকারাও। নাম না প্রকাশের শর্তে এক ডিফেন্ডার বলেছেন, ব্যাগ ‘গুছিয়ে’ রাখার কথা। বাফুফে ‘ছুটি’ দিলে বাড়ি চলে যাবেন- এমন প্রস্তুতি মানসিকভাবে নিয়ে রাখার কথাও বলেছেন দুটি সাফ জয়ী ওই ডিফেন্ডার।

এদিকে টিম স্টাফরা আছেন অস্বস্তিকর পরিবেশের মধ্যে। যেকোনোভাবে চলমান সংকটের অবসান চান তারা। এক সহকারী কোচ যেমন বললেন, আমরা তো চাই, এই সমস্যার সমাধান হোক, কিন্তু…।

আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬