আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন নাহিদা

২৯ জানুয়ারি ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
নাহিদা আক্তার

নাহিদা আক্তার © সংগৃহীত

আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগ্রেস বোলার নাহিদা আক্তার, শারমিন আক্তার ও নিগার সুলতানার। তবে ব্যাটিংয়ে অবনতি হয়েছে ফারজানা হকের।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ নারী দল। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও বোলিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছে নাহিদা আক্তার। আর ৮ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছে রাবেয়া। এগিয়েছেন ফাহিমা খাতুন ও মারুফা আক্তারও।

এদিকে ব্যাটারদের মধ্যেও উন্নতি করেছে বেশকিছু খেলোয়াড়। ৪ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন নিগার সুলতানা। তবে পিছিয়েছেন ফারজানা হক। দুই ধাপ পিছিয়ে ২১তম স্থানে রয়েছেন তিনি। র‍্যাঙ্কিংয়ে পেছালেও বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং তার।

এ ছাড়া ব্যাটিংয়ে এগিয়েছেন শারমিন আক্তার (৩৯তম), সোবহানা মোস্তারী (৮০তম) এবং মারুফা আক্তার (১০০তম)।

ট্যাগ: ক্রিকেট
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬